৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিঠা উৎসব ও চুড়ইভাতি

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ৪:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: সাহিত্য-সংস্কৃতি
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিঠা উৎসব ও চুড়ইভাতি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) বাংলা বিভাগের উদ্যোগে পিঠা উৎসব ও চুড়ইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (০৯ ডিসেম্বর) রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, উপস্থিত ছিলেন এনবিআইইউ’র কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, প্রক্টর ড. আজিবার রহমান, এনবিআইইউ’র বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নূরে এলিস আকতার জাহান, বাংলা বিভাগের শিক্ষক ও ছাত্র উপদেষ্টা হাসান ঈমাম সুইটসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন