১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ৪:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জীবন উন্নয়ন ফাউন্ডেশন এবং ওসেড। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল মতিন, আসাদুজ্জামান, চঞ্চল, জীবন উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক গোপাল মহন্ত, ওসেডের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার সাইদুর রহমান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন