রাজশাহী মহানগর আ’লীগের জরুরী মতবিনিময় সভা
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের এক জরুরী মতবিনিময় সভা গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য ইসমাইল হোসেন ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি।
সভায় বক্তারা বলেন, যারা দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে চাই এবং রাষ্ট্রবিরোধী ও নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত, সে সকল সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং ওয়ার্ড পর্যায়ে যারা বিশৃঙ্খলা করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সভায় বক্তারা আরো বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ও আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচী এবং আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহফুজুল আলম লোটন, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম প্রমুখ।
