১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৭

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২, ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৭
বিজ্ঞাপন

রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালি থানা ৪ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ মখদুম থানা ১ জন, বিমানবন্দর থানা ১ পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করেছে। আটকদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া, ১২ জনকে মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধে ৫ জনকে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন