পবা উপজেলা চেয়ারম্যানের সাথে জেলা কৃষক লীগ সম্পাদকের সাক্ষাৎ
পবা প্রতিনিধি
পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সাথে গতকাল বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর ও নওহাটা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মকসেদ আলী ও পবা উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও শ্রমিক লীগের সভাপতি আনসার আলীসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
