১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ৯:০৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
আগামী শুক্রবার রাজশাহীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, নেসকো পিএলসি, রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাটাখালী ১৩২/৩৩ কেভি গ্রীড সাব-স্টেশনে পিজিসিবির ১৩২ কেভি মেইন বাসবারে জরুরী সংরক্ষণ ও মেরামত কাজের জন্য আগামী ০৯/১২/২০২২ ইং (শুক্রবার) সকাল ০৭:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত অত্র সার্কেলের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ-১/৩/৪/৫/বিমানবন্দর/তানোর এর আওতাধীন সকল এলাকায় (তালাইমারি, রুয়েট, বিশ্ববিদ্যালয়, কাজলা, বালিয়াপুকুর, উপশহর, বিসিক, তেরখাদিয়া, শিরোইল, নওদাপাড়া, ছোটবনগ্রাম, পদ্মা আবাসিক, টেক্সটাইল, ক্যান্টনমেন্ট, টাউন, কলাবাগান, নিউমার্কেট, সাহেব বাজার, আরডিএ মার্কেট, কাদিরগঞ্জ, কাটাখালী, মাসকাটাদিঘী, বেলপুর, কাপাশিয়া, মেহেরচন্ডী, বুদপাড়া, শ্যামপুর, নওহাটা, পবা, বাগধানী, বিমানবন্দর, তকিপুর, সিটি হাট, বিলশিমলা, খড়খড়ি, তানোর ইত্যাদি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের স্বার্থে এবং বিকল্প পথে মাঝে মাঝে লাইন চালু হতে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নয়ন মূলক কাজের স্বার্থে উল্লেখিত কাজগুলি করা জরুরী প্রয়োজন । বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ এবং সকলের সার্বিক সহযোগিতা করেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন