১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবার পারিলায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ৯:০৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবার পারিলায় শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন এর ঘোলহাড়িয়া গ্রামে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোলহাড়িয়া গ্রামের যুবলীগ কর্মী নয়ন এর উদ্যোগে ৩ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ, পারিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব আলী ও সাধারণ সম্পাদক নবীবুর রহমান, নওহাটা পৌর যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানসহ স্থানীয় সুধীজন। শীতবস্ত্র (কম্বল) পেয়ে উপস্থিত নেতৃবৃন্দের কাছে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষগুলো। ইউনিয়নের যুবলীগ কর্মী নয়ন জানান তার এই উদ্যোগে সামনেও চলমান থাকবে। অসহায় মানুষদের জন্য তিনি কাজ করে যাবেন আজীবন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন