রাজশাহী জেলা কৃষকলীগের সম্মেলন সফল করতে প্রচার মিছিল
মচমইল থেকে সংবাদদাতা
দীর্ঘ ৭ বছর পর রবিবার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে হবে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক এই সম্মেলন সফল ও সার্থক করতে শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা কৃষকলীগের উদ্যোগে প্রচার মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
রাজশাহী জেলা কৃষকলীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি আহ্বায়ক আব্দুল লতিফ তারিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, জাহাঙ্গীর আলম হেলাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। প্রচার মিছিল শেষে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচার মিছিল শেষে সম্মেলন স্থল পরিদর্শন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সহ নেতৃবৃন্দ।
