সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

দাম্পত্য জীবনে অশান্তির কারন

Paris
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এফএনএস লাইফস্টাইল: দাম্পত্যে অর্থ নিয়ে অশান্তি, তেমন অস্বাভাবিক বিষয় নয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অর্থসংক্রান্ত নানা বিষয়ে মতবিরোধ হয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, বর্তমানে সবার জীবনেই অর্থের গুরুত্ব বেড়েছে। প্রত্যেকেরই চাহিদা বাড়ছে পাল্লা দিয়ে। আর চাহিদা মেটাতে ততটা রোজগার করাও আবশ্যক। এক্ষেত্রে ভালোবাসার প্রথম পর্যায়ে সমস্যা তেমন দেখা দেয় না। তবে সংসারের চাপ বাড়তে থাকলে দেখা দেয় দাম্পত্যে নানা সমস্যা। তাই সংসার টিকিয়ে রাখতে ও দাম্পত্য কলহ থেকে বাঁচতে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তার আগে জেনে নিন কী কী কারণে দাম্পত্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়-
লুকিয়ে খরচ করা : অনেকেই সঙ্গীকে লুকিয়ে বিভিন্ন খাতে টাকা খরচ করেন। যখন সঙ্গী জানতে পারেন, আপনি তাকে লুকিয়ে টাকা খরচ করছেন তখনই দেখা দেয় নানা সমস্যা। তাই আপনার যদি কোথাও খরচ করতেই হয়, অন্তত সঙ্গীকে জানিয়ে রাখুন।
অতিরিক্ত হাত খরচ : অনেকেই অতিরিক্ত হাত খরচ করেন। সেক্ষেত্রে সঙ্গী যদি এসব বিষয়ে লাগাম টানতে বলেন, আর আপনি যদি তাকে গ্রাহ্য না করেন তখন দেখা দিতে পারে সমস্যা। আসলে খরচ বেশি করলে বাজেট বাড়ে। তাই সবাইকেই নিজের খরচের উপর নজর দিতে হবে।
টাকা ধার নেওয়া : অনেকে নিজের সঙ্গীর কাছ থেকেও বিভিন্ন কারণে টাকা ধার নেন। প্রয়োজনে আপনি ধার নিতেই পারেন। তবে সেটা নিজের ভেবে যখন আর ফিরিয়ে দেন না, তখনই কলহ দেখা দিতে পারে। তাই কথা দিয়ে কথা রাখতে শিখুন। এতে সঙ্গীর কাছে আপনিই সম্মানিত হবেন।

 


আরোও অন্যান্য খবর
Paris