বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

একঘেয়ে জীবন থেকে মুক্তি পাবেন যেভাবে

Paris
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

প্রতিদিন তারা একই রুটিন ধরে ঘুম থেকে ওঠে। রুটি-ডাল, ভাজি একটা ডিম খায়, চেনা পথ ধরে যায় পুরনো অফিসে। রোজকার এই গতানুগতিকতা তৈরি করে ভয়ঙ্কর মানসিক চাপ। আমাদের অগোচরেই শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস, অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো রক্তবাহী নালির অসুখ, হাইপারটেনশন, ইস্কিমিক হার্ট ডিজিজের মতো একাধিক সমস্যা। কারও কারও পেটের অসুখ শুরু হয়।দীর্ঘমেয়াদি ক্ষেত্রে স্মৃতিভ্রংশ, ব্রেনের অ্যট্রিফি হওয়ার আশঙ্কাও থাকে। মানসিক সমস্যাও রয়েছে। মনঃসংযোগে ঘাটতি, সৃজনশীল উদ্ভাবনী চিন্তার ঘাটতি ইত্যাদি। সব মিলিয়ে কর্মস্থলে নতুন কিছু করে দেখানোর উৎসাহের অবশিষ্ট থাকে না। শরীর মনে দেখা দেয় প্রবল ক্লান্তি। স্বাভাবিক ক্লান্তি আর এই ধরনের ক্লান্তির মধ্যে একটু তফাত আছে। প্রতিদিন নিয়ম করে নিজেকে প্রকৃতির সংস্পর্শে রাখার চেষ্টা করুন। কাজের টেবিলের পাশে জানালা থাকলে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা গেলে কাজের একঘেয়েমি কাটে। এ ছাড়া যেখানে বসে কাজ করছেন সেখানে প্রকৃতির ছবি রাখুন। দেখবেন ভালো লাগছে। গতিশীল মন ওই ছবি ধরেই পৌঁছে যাচ্ছে কোনো এক পাহাড়ের সন্ধ্যায় কিংবা সামুদ্রিক ভোরে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris