সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গণিত অলিম্পিয়াড ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ বাউয়েট শিক্ষার্থী সৌরভ

Paris
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৌরভ ১৩তম জাতীয় আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াড-২০২২ এ অষ্টম স্থান অর্জন করে ঢাকায় অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। গত শুক্রবার (২৫ নভেম্বর ২০২২) বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজাশাহী বিশ^বিদ্যালয়ে গণিত বিভাগের সহযোগিতায় আয়োজিত রাজশাহী অঞ্চলে ১৩তম জাতীয় আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াড-২০২২ এ অংশগ্রহণ করে অষ্টম স্থান অর্জন করে। উল্লেখ্য রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের নব্বই জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডের জন্য বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন। বাউয়েট এর শিক্ষার্থীদের টিমের সমন্বয়কারী ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং প্রভাষক মোঃ মাসুদার রহমান। বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল বাউয়েটের শিক্ষার্থী সৌরভের এ অর্জনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।


আরোও অন্যান্য খবর
Paris