১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় অগ্নিদগ্ধ রমিওকে এমপি এনামুলের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ২:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় অগ্নিদগ্ধ রমিওকে এমপি এনামুলের আর্থিক সহায়তা প্রদান
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ রমিওকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় সফির ছেলে রমিও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। সেই সাথে ওই আগুনে তার একটি গরু মারাত্মক ভাবে ঝলসে গেছে। রাতের ওই আগুনে রমিওর বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। অগ্নিকান্ডের ওই ঘটনাটির বিষয়ে জানতে পেরে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে অগ্নিদগ্ধ রমিওর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে এমপি এনামুল হকের পক্ষ থেকে রমিওর হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এ সময় রমিওর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন