১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে তিনি প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলার নিমপাড়া ইউনিয়ন ভূমি অফিস, নন্দনগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন্দনগাছী উচ্চ বিদ্যালয়, পাটিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস ও উপজেলার কৈ ডাঙা গ্রামে নবনির্মিত মুজিববর্ষের গৃহ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক আব্দুল জলিল চারঘাটে প্রবেশ করেই প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যান। সেখানে ভর্তি থাকা রোগীদের কাছে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার বিষয়ে খোঁজ খবর নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করে ত্রুটিগুলো দ্রুত সমাধানের পরামর্শ দেন। তিনি নন্দনগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে শিক্ষার্থীদের পাঠ দান করেন এবং বিভিন্ন ক্লাসের বিষয়ে খোঁজ খবর নেন। শিক্ষার্থীদের পাঠদান কালে তিনি মেধাবী শিক্ষার্থদের বই উপহার দেন। পরিদর্শন শেষে শিক্ষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এরপর তিনি নিমপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন যান। সেখানে উপস্থিত সেবা গ্রহীতা এবং স্থানীয় ভুক্তভোগীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভূমি সেবা বিষয়ে নানা রকম পরামর্শ প্রদান করেন।
সবশেষে তিনি পাটিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস ও উপজেলার কৈ ডাঙা গ্রামে নবনির্মিত মুজিববর্ষের গৃহসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন