১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১০:৪৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
রাজশাহীর পবায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার। এসময় গণশুনানিতে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ নাগরিকসহ উপজেলার যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগন। এসময় ভুমি সংক্রান্ত সমস্যা, জন্ম নিবন্ধন, দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ, কৃষি, মৎস্য, খাদ্য, মাদক, বাল্যবিবাহ, শিশু ও মাতৃকালিন ভাতা, শিক্ষাসহ বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন