১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ৯:২১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে রাস্তা, ড্রেন সহ ব্যাপক অবকঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সোনাদিঘির সামনে থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনে উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন