১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ী প্রাইভেটকার নসিমন সংঘর্ষে আহত ৩

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ী প্রাইভেটকার নসিমন সংঘর্ষে আহত ৩
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেটকার ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার(১২ নভেম্বর) সকাল ৭টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা হলেন- ঢাকার সাভারের রাবেয়া বেগম (৬৫), চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের লাকি বেগম (৫০) ও ভোলার চরফ্যাশনের মো. লিটন (৩৫)। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, সকালে সার বোঝাই নসিমনের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যান। এ নিয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন