বাঘায় মাদক সেবনের অভিযোগে মেম্বরসহ ৪ জন আটক
স্টাফ রিপার্টার, বাঘা
রাজশাহীর বাঘায় মাদক সেবনের অভিযোগে ইউপি মেম্বরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন-আড়ানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর ও বেড়েরবাড়ি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে আবুল কালাম, একই গ্রামের খরশেদ আলীর ছেলে নওশাদ আলী, জামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, খায়ের উদ্দিনের ছেলে নাজমুল হোসেন। তারা সন্ধ্যার পর বেড়েরবাড়ি সরকারি প্রাইমারী স্কুল মাঠ মাদক সেবন করছিল। বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিকে তাদের আটক করে থানায় নিয়ে যান। এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আটকদের নামে মাদক সেবনের অভিযোগে মামলা দিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
