১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মাহাফুজুরকে দেখতে হাসপাতালে গেলেন ডাবলু সরকার

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ৯:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মাহাফুজুরকে দেখতে হাসপাতালে গেলেন ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
রাজপাড়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতকাল বৃহষ্পতিবার বেলা ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য আশরাফ উদ্দিন খান, মাসুদ আহমদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম লিটন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন