বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অক্টোবর মাসের (২০২২) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। বিএমডিএ নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ এর উপ¯ি’তিতে বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মকর্তা/ কর্মচারীদের সু¯’্যতা কামনা মাধ্যমে সভা শুরু হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান।
এসময় তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সেচ, বৃক্ষরোপণ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মাঠের সমস্যা ও তার সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গঠনমুলক ও বাস্তব সম্মত বক্তব্য শোনেন। তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন, বিএমডিএ অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড.মো.আবুল কাসেম, প্রকল্প পরিচালক প্রকৌশলী জনাব মো. শরীফুল হক, সচিব শরীফ আহমেদ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো: নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী জনাব শিব্বির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী (চলতি) তোফাজ্জল আলী সরকার, সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো: সমসের আলী
