বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি : বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, নেসকো লিঃ, রাজশাহী এর সম্মানিত গ্রাহকবৃন্দকে জানানো যাচ্ছে যে, গাছের ডালপালা কর্তনের জন্য ১১/১১/২০২২ইং (রোজ শুক্রবার) নিউমার্কেট ফিডে ষষ্ঠিতলা, নিউমার্কেট, মাছের আড়ৎ, মহিলা কলেজ এলাকায় সকাল ৮.০০টা হতে সকাল ৯.০০টা, সুলতানাবাদ ফিডে সুলতানাবাদ, রানী বাজার, বোয়ালিয়াপাড়া, অলোকার মোড় এলাকায় সকাল ৯.০০টা হতে সকাল ১০.০০টা, পরমাণু ফিডে নিউক্লিয়ার মেডিসিন এলাকায় সকাল ১০.৩০ হতে ১১.৩০ পর্যন্ত এবং সাধারণ বীমা ফিডে সিপাইপাড়া, লক্ষীপুর, মেডিকেল কলেজ, ঘোষপাড়া মোড়, কাজিহাটা, রাজশাহী জেল খানা, নিউ ডিগ্রী কলেজ ও টিটি কলেজ এলাকায় সকাল ১১.৩০টা হতে দুপুর ১২.৩০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ১১/১১/২০২২ এবং ১২/১১/২০২২ইং তারিখ শুক্রবার ও শনিবার গ্রেটার রোড ফিডে কাদিরগঞ্জ এবং কাদিরগঞ্জ দক্ষিণ দড়িখড়বোনা, গ্রেটার রোড মসজি এবং বিন্দুর মোড় এলাকায় সকাল ৮.০০টা হতে দুপুর ৩.০০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নেসকো লিঃ, রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
