১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা অব্যাহত

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২, ২:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা অব্যাহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার(৮ নভেম্বর) বিকাল ৪টায় অত্র ওয়ার্ডের বোষপাড়া তেতুলতলা প্রাঙ্গনে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা শেখ ইসতিয়াক হ্যাপী। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানুর আরেফিন। আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াসাদ কামাল তূর্য, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত বোষপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ফারুক রশীদ খান, টিকাপাড়া কালুমিস্ত্রীর মোড় মহল্লা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আইনাল হক পিটার, সাধারণ সম্পাদক সোহাগ, অত্র এলাকার সমাজসেবক মইফুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শিশির, ইশিতা ইয়াসমিন পপি, নিপুন, তারেক ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন