১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২, ১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় জাতীয় সংবিধান দিবস উপলক্ষে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার ড.মুহাঃ আব্দুল মুমীত এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মাহমুদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, ভবানাীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন