১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে কেশরহাট মেয়রের শুভেচ্ছা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে কেশরহাট মেয়রের শুভেচ্ছা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে গতকাল শনিবার রাত ৭.৩০ টায় নগরীর বোয়ালিয়া থানা মোড়স্থ চেম্বারে ফুলেল শুভেচ্ছা জানান মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন