গোদাগাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশের উদ্যোগে এবং জেলা পুলিশ রাজশাহী ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায়, কমিউনিটি পুলিশিংয়ের “মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” স্লোগানকে সামনে রেখে, আলোচনা সভা, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবারের কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার ২৯ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় দিবসটি উপলক্ষে সারাদেশের মতো বিভিন্ন কর্মসূচি পালন করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম নেতৃত্বে আলোচনা সভায়, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এর সভাপতিত্বে, প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ডিআইজি, রাজশাহী রেঞ্জ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র মোঃ অয়েজউদ্দিন বিশ্বাস, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলমগীর হোসেন তোতা, বীর মুক্তিযোদ্ধা শাহদুল হক , বিশিষ্ট ব্যক্তি, সাধারণ জনগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সিপিএফ কমিটির সদস্য।
