ভোরে হঠাৎ জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, এলাকায় আতঙ্ক
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর
রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াত ইসলামী বাংলাদেশ ও শিবিরের সমন্বয়ে ঝটিকা মিছিল হয়েছে। হঠাৎ এই মিছিল হওয়ায় সাধারন জনগনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে গতকাল শুক্রবার ফজরের নামাজ শেষে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী আলিপুর গ্রামের ফজলুল হক জানান, শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে ফজরের নামাজ শেষে কেউ হেঁটে কেউবা মোটর সাইকেল নিয়ে বিভিন্ন দিক থেকে ১৫ থেকে ২০জন একত্রিত হয়ে ‘নারে তাকবির আল্লাহু আকবার’ জামায়াত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান শেষ করে একজন বক্তব্য দিতে থাকে। এসময় আমি একা থাকায় তাদের সামনে েেযতে সাহস না পেয়ে পাশ্ববর্তী বাড়ী থেকে আরো দুইজনকে ডেকে নিয়ে এগিয়ে যেতেই তারা যে যার মতো বিভিন্ন দিকে দৌড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। জামায়াত ও শিবির কর্মীদের চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছু দুর্গাপুর বাজারের আর কিছু গোপালপুর এলাকার ছেলে ছিলো আর বাকীদের চিনতে পারি নি, সম্ভবত তারা পাশ্ববর্তী এলাকার হতে পারে। নওপাড়া ইউপি’র আলিপুর ৬নং ওয়ার্ড সদস্য আবুল কালাম বলেন, আমি ভোরে আমার বাড়ীর পাশের্বই আলিপুর বাজারের মসজিদে জামাতে ফজরের নামাজ আদায় করে বাড়ীতে ফিরি এর তিনমিনিটের মধ্যে বজ্রকন্ঠে মিছিলের ধ্বনি ‘নারে তাকবির আল্লাহু আকবার’ শ্লোগান শুনতে পেয়ে বের হতে হতেই দেখি তারা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে চলে যাচ্ছে। মিছিলে গোপালপুর, সূর্যভাগ এলাকার কয়েকজন ছিলো, বাকীদের চিনতে পারিনি, আমার মনে হয় তারা বাহির এলাকা থেকে এসেছিলো।
আগামী ১৬ নভেম্বর পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে, এর পূর্বমূহুর্তে জামায়াত শিবিরের মিছিল হওয়ার বিষয়টি ভাবিয়ে তুলছে বলে জানিয়েছেন এলাকবাসী। এঘটনায় আলিপুর সহ পুরো এলাকাজুড়ে সাধারন জনগনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি, কয়েকজনকে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। এবিষয়ে চুলছেড়া তদন্ত চলছে প্রমান মিললেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
