রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২ টায় নগরীর বোয়ালিয়া থানা মোড়স্থ চেম্বারে ফুলেল শুভেচ্ছা জানান বাগমারা-৪ সংসদ সদস্য এনামুল হকের ছোট ভাই ও বাগমারা উপজেলা মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক ও তার সহধর্মিনী মোসাঃ ফিরোজা হক। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ মাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বারগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
