১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টারসহ তিন ক্লিনিকে মোবাইল কোর্টে’র জরিমানা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টারসহ তিন ক্লিনিকে মোবাইল কোর্টে’র জরিমানা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টার সহ বেসরকারি তিনটি ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী উপজেলার ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টার, মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ফাইম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান। উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণের স্বার্থে এই ৩টি বেসরকারি ক্লিনিক মালিকের নিকট থেকে ৩০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে ইউএইচএফপিও, বাগমারার প্রতিনিধি ডাঃ সোমা আক্তার মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন। এ সময় বাগমারা থানা পুলিশ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান।
জানা গেছে, ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টার চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। নানান অভিযোগে এরই মধ্যে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। ভবানীগঞ্জে ডায়াবেটিক সেন্টার খুলে কয়েক বছর থেকে অভিনব কায়দায় রোগীদের সাথে প্রতারণা করে আসছিল ডাঃ রিয়াশাত উল লতিফ মামুন। সেই সাথে অন্য দুই ক্লিনিকে অনিয়মের কারনে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন