১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে চিনি মজুদ করায় এক ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে চিনি মজুদ করায় এক ব্যবসায়ীর জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীর সাহেব বাজার এলাকায় চিনির গুদামে অভিযান চালিয়ে ১৩৪ বস্তা চিনি মজুদ পাওয়া গেছে। পরে আলী আহাম্মদ নামের ওই ব্যাবসায়ীকে ১৩৪ বস্তা চিনি মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচানলা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম। তিনি বলেন, চিনির কৃত্রিম সংকট তৈরি করায় থেকে রাজশাহীর বিভিন্ন চিনির দোকান ও গোডাউনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে থাকবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। কেউ চিনির কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, অভিযান শেষে মজুদ করা চিনি সাহেব বাজার এলাকায় সরকারি নির্ধারিত দাম ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন