শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ রাজশাহী জেলা শাখার কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি
গত ২১ অক্টোবর শুক্রবার স্থানীয় সনাতন ধর্মসভা মন্দিরে আয়োজিত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সৎসঙ্গী শ্রী সুভয় পদ ঘোষ। সন্ধ্যায় বিনতী প্রার্থণা শেষে শ্রীশ্রী ঠাকুরের আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে এ সভা থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী জেলা শাখার একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটির সভাপতি পদে রণজিৎ কুমার কবিরাজ, সধারণ সম্পাদক পদে মুকুল কুমার বর্দ্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাঞ্চন কুমার সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে ডালিম কুমার সিকদার, কোষাধ্যক্ষ পদে অজয় কুমার প্রামানিকসহ ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় রাজশাহী জেলার আওতাধীন বিভিন্ন থানা থেকে সৎসঙ্গীরা অংশগ্রহণ করেন।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
