আসামীদের হুমকিতে গ্রামছাড়া বাগমারার রিক্সা চালক হযরত?
স্টাফ রিপোর্টার
বাগমারার বুজরুককৌড় কাদেরগঞ্জ বাজার এলাকার মৃত আবেদ আলী শেখের ছেলে হযরত আলীকে জমিজমা দখলকে কেন্দ্র করে একই গ্রামের সংঘবদ্ধ জমিদখলকারি একটি চক্র দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হুমকি ধামকি ও প্রাণনামেল ভয়ভীতি প্রদর্শণ পূর্বক মারধর করার পাশাপাশি ভুক্তভোগীর বাড়িঘর ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর দুপুর ২:০০ টায়। গ্রতিগ্রস্থ ও ভুক্তভোগী হযরত আলী পেশায় একজন রিক্সা চালক। গত ১২/১০/২০২২ ইং তারিখে বাদী রাজশাহীর বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালত (বাগমারা) তে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০২২ এর ৩/৪ ধারাতে অভিযুক্ত দশ ব্যক্তির জনের নাম উল্লেখ্য পূর্বক একটি এফআইআর (এজাহার) দায়ের করেন। যার এফআরআই নং: ২৩/২২ এবং বাগমারা থানার মামলা নং ৪২০/২২। অভিযোগ সূত্রে আরো জানাগেছে, দশজনের নাম উল্লেখ্য পূর্বক থানায় যে মামলা দায়ের করার পরে ১ম নং আসামী গাজিউর রহমানকে পুলিশ গ্রেফতার করলেও অলৌকিক কারণে অপর নয়জন আসামীকে বাগমারা থানা পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। এছাড়াও, আসামীদ্বয় আবারো একত্রিত হয়ে মামলা তুলে নেবার ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ উঠেছে। আসামীদের পেশিশক্তি আর রাজনৈতিক প্রভাবে ক্ষতিগ্রস্থ ও নির্যাতিত রিক্ষা চালক হযরত আলী বিগত কয়েকদিন ধরে নিজের পৈত্রিক বাড়িতে আসতে পারছে না। অভিযুক্ত কর্তৃক নিয়মিত প্রাণনাশের হুমকিতে হযরত আলী এখন গ্রামছাড়া।
ভুক্তভোগীর দেয়া তথ্য মামলার নথি থেকে জানা গেছে, গত ১০ অক্টোবর দুপুরে বাদীর পৈত্রিক সম্পত্তি জোড়পূর্বক দখল করার অসৎ উদ্দেশ্যে আসামীগণ একত্রিত হয়ে দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতভিটায় জোরপূর্বক প্রবেশ করে বাড়িঘর ভাংচুর করে ত্রাসের রাজত্ব কায়েম করে উক্ত স্থানে অরাজকতা তৈরি করে। বাদী প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে দেশিয় অস্ত্রে সজ্জিত আসামীগণ হযরতকে তেড়ে ধরে ফেলে উপর্যুপরি তাকে কিলঘুষি ও লাঠি সোটা দিয়ে এলোপাথারি মারধর করে হযরতের শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা ও জখম করে। আসামীগণ ঘটনাস্থল ত্যাগ করার সময় বাদীসহ তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি ধামকি প্রদর্শণ পূর্বক স্থান ত্যাগ করেন। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ হযরত আলী তার নিজের ও পরিবারের সদস্যদের জানের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আকুতি জানিয়েছে। এছাড়াও অবশিষ্ট আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
