১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১২:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপনের প্রস্তুতি সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
১৪৯ বছর পেরিয়ে ২০২২ সালের ১ এপ্রিল ১৫০তম বছরে পদার্পণ করেছে হিরণ¥য় ঐতিহ্যের ধারক দেশসেরা রাজশাহী কলেজ। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। শতাব্দীকাল পেরিয়ে সার্ধশত বর্ষে পদার্পণের এই গৌরবোজ্জ্বল বছরটি স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ প্রতিষ্ঠার ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপনের লক্ষ্যে ২২ আক্টোবর রাজশাহী কলেজ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও শুভানুধ্যায়ীগণ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।
১৫০ বছর পূর্তি উৎসব সুন্দরভাবে উদ্যাপন বিষয়ে প্রথমে বক্তব্য প্রদান করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক অধ্যাপক মো: আজাহার আলী, প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সৈয়দ সলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান সিরাজী, মো: সাইদ হাসান, ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দীন, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, হাসানুজ্জামান চুন্নু, নুরুল ইসলাম হিটলার, রোকনুজ্জামান রোকন, ডা. রুহুল কুদ্দুস রুমি, মাহাতাব উদ্দীন, খন্দকার মিজানুর রহমান বকুল, সাইফুল ইসলাম মার্শাল, আবুল কালাম আজাদ সুইট, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বিপ্লব, আব্দুল মান্নান, মোয়াজ্জেম হোসেন, ইকবাল মতিন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে কলেজের সার্ধশত বর্ষ উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেককে আহ্বায়ক এবং প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমানকে সদস্য সচিব নির্বাচন করে তাঁদেরকে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন