জাতি শিক্ষিত হলে সকল ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব : এমপি আয়েন
পবা প্রতিনিধি
“একটি শিক্ষিত জাতি যেমন সমাজের জন্য কল্যাণকর, আবার একইভাবে জাতি শিক্ষিত হলে সকল ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব” পবা উপজেলার আফিনেপাল অগ্রদুত সংঘ কতৃর্ক আয়োজিত ১০তম দিনব্যাপী ফুটবল টুনামেন্ট এর সমাপণী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে বলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বক্তব্যে তিনি আরও বলেন, আজকের এই ফাইনাল খেলায় যে এত মানুষের সমাগম হবে কল্পনাতীত। ফুটবল বাঙালীর একটি জনপ্রিয় খেলা। আজকে এই মাঠে যে এত পরিমাণ দর্শকের উপস্থিত হয়েছে তা থেকে বোঝা যায় দেশে খেলাধুলার চাহিদা বেড়েছে। মানুষ খেলাধুলায় সম্পৃক্ত হচ্ছে। খেলাধুলার ভিতরে থাকলে যুবক সমাজকে মাদক থেকে দূরে রাখা যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আরও অতিথি ছিলেন নওহাটা পৌরসভার মেয়র ও পবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, হুজুরিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহম্মেদ, কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, রাবি ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের আফিনেপাল পাড়া স্কুল মাঠে ফাইনাল খেলায় অংশ নেওয়া দুটি দল হচ্ছে ইকবাল একাদশ এবং আফিনেপাল পাড়া একাদশ। খেলা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোন দল কাঙ্খিত গোল করতে পারেনি। পরবর্তীতে খেলা ট্রাইবেকারে টিম ইকবাল একাদশকে হারিয়ে টুনামের্ন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আফিনেপাল পাড়া একাদশ। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হন ইকবাল একাদশের মোঃ ইব্রাহিম আলী এবং টুনামেন্ট সেরা খেলোয়াড় মনোনীত হোন আফিনেপাল পাড়া একাদশের মোঃ লিটন আলী।
