১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঠিকাদারের দায়িত্বহীনতায় ভেঙ্গে গেলো মাদ্রাসার সীমানা প্রাচীর

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ২:৩১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ঠিকাদারের দায়িত্বহীনতায় ভেঙ্গে গেলো মাদ্রাসার সীমানা প্রাচীর
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর ১৭নং ওয়ার্ড অন্তর্গত মহলদারপাড়া এলাকায় শুরু হয়েছে রাস্তার উন্নয়নমূলক কাজ। উক্ত মহল্লায় নির্মাণ করা হচ্ছে দুটো সিসি ঢালাই রাস্তা ও ড্রেন। সিডিউলনুযায়ী রাস্তা দুটোর দৈর্ঘ্য ১৫০ মিটার ও ১৮০ মিটার এবং প্রস্ত ১.৫ মিটার ও ০.৭০ মিটার। রাস্তার কাজটি করছেন ডলার নামের একজন ঠিকাদার। রাস্তা নির্মাণের সময় পুরাতর ইটের ব্যবহার করা ছাড়াও মানহীন ইটের ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও ঠিকাদার প্রতিষ্ঠানটির দায়িত্ববোধ, সচেতনতা ও ঝামেলামুক্ত নিরঙ্কুশভাবে কাজ করার সক্ষমতা নিয়েও উঠছে নানা প্রশ্ন। ঠিকাদারের অবহেলায় ইতিমধ্যেই নষ্ট হয়েছে একটি মাদ্রাসার সীমানা প্রাচীর। যেটা নিয়ে সমস্ত এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে জনক্ষোভ।
দুটো রাস্তার মধ্যে একটির কাজ শেষ হলেও অন্যটির কাজ শুরু হয়েছে গত চারদিন আগে। দ্বিতীয় রাস্তা সংলগ্ন ড্রেন নির্মাণের জন্য ইতিমধ্যেই মাটি খোড়ার কাজ প্রায় শেষে দিকে হলেও ঠিকাদার প্রতিষ্ঠানটির অদায়িত্বশীলতা ও খামখেঁয়ালীপনার প্রেক্ষিতে ইতিমধ্যেই ঘটেছে অনাকাঙ্খিত একটি ঘটনা। ড্রাইভারের খামখেয়ালীপনা আর অপরিপক্কতার কারনে ইট বোঝাই ট্রলি উল্টে গিয়ে ভেঙ্গে গেছে নূরে কুরআন হিফজ মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর। সীমানা প্রাচীর সংলগ্ন স্থানটিতে প্রতিদিন দুপুরে গোসল করতো উক্ত মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা। সৌভাগ্যবশত দুর্ঘটনাকালিন সময়ে ঐস্থানে কোন শিক্ষার্থী ছিলনা বলে জানান স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৪-১৫ বছরের একটি শিশু ইট বোঝাই ট্রাকটি দিয়ে সরবরাহ করছিল ইট। প্রথমবার কোন প্রকার দুর্ঘটনা ছাড়াই ইট পৌছে দিলেও দ্বিতীয়বার ঘটে দুর্ঘটনা। মূল সড়ক থেকে সংযোগ রাস্তাতে ইট বোঝাই ভারি গাড়িটি টার্নিং নিয়ে প্রবেশকালে গাড়ির সামনের ও পেছনের চাঁকা পার্শ্ববর্তী গর্তে পড়ে যায়। গাড়িটি অর্ধাবস্থায় হেলে পড়ে মাদ্রাসার সীমানা প্রাচীরের উপর। তৎক্ষণাৎ ভেঙ্গে পড়ে দেয়ালটি। সারাদিন চেষ্টা করেও গাড়িটি দুর্ঘটনাকবলিত স্থান থেকে সরাতে ব্যর্থ হন ঠিকাদাদের লোকজন। স্থানীয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের দাবিরমুখে ঐদিন সন্ধ্যায় ক্রেন দিয়ে ট্রলিটি দুর্ঘটনার স্থান থেকে সরাতে বাধ্য হন ঠিকাদারের লোকজন। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও দুর্ঘটনার স্থান থেকে এখানো সরানো হয়নি ইটগুলো। যার কারনে, ড্রেন দিয়ে পানি নিষ্কাষণ ব্যাহত হচ্ছে প্রতিনিয়তই। অন্যদিকে, ঠিকাদারের অবহেলার কারনে পুরোদমে ক্ষতিগ্রস্ত হওয়া মাদ্রাসার সীমানা প্রাচীরটিও রয়েছে ভঙ্গুরবস্থায়। ঠিকাদারের লোকজন সেটি মেরামত করার আশ্বাস দিলেও আজ অবদি আর কেই দুর্ঘটনাস্থলে আসেননি বলে জানান মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রাচীর মেরামত না করার কারনে, উক্ত মাদ্রাসার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়তই বলে অভিযোগ সেখানে কর্মরতদের।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. রফিকুল ইসলাম জানান, ঠিকাদারে লোকজন ও ম্যানেজারকে বলেছি সীমানা প্রাচীর মেরামত না করে দিলে বাড়ির মালিক আমাদের উপর চড়াও হতে পারেন। উনারা কথা দিয়েছিলেন মেরামত করে দেবে। কিন্তু, কয়েকদিন পেরিয়ে গেলেও আজ অবদি ঠিকাদারের লোকজন কাজেরস্থলে আসেননি। এ বিষয়ে, ঠিকাদার কর্তৃক নিয়োজিত নাজমুল নামের এক ব্যক্তিকে ফোন করা হলে তিনি প্রতিবেদকে জানান, ভেঙ্গে যাওয়া সীমানা প্রাচীর মেরামত করে দেয়া হবে। অপরিপক্ক ও শিশু চালককে দিয়ে কেনো ভারি ও ঝুঁকিপূর্ণ ইট বোঝাই ট্রলির দায়িত্ব দেয়া হয়েছে প্রশ্নের কোন উত্তর তিনি দিতে পারেননি। কাজ শুরু করে হঠাৎ কেনো থেমে গেলেন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, নওদাপাড়া কুশোর সেন্টার সংলগ্ন রাস্তার কাজ আমরা শুরু করেছি তাই ঐস্থানের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে! রাস্তা নির্মাণে কেনো পুরাতন ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সিডিউলনুযায়ী আমরা কাজ করছি। কিন্তু, সিডিউল দেখতে চাইলে তিনি সেটি দেখাতে অপরাগত প্রকাশ করেন।
উল্লেখ্য, মহলদারপাড়া শাহ আলমের বাড়ি হতে মনিরের বাড়ি হয়ে ইয়াসিনের বাড়ি পর্যন্ত অন্যদিকে, মহলদারপাড়া মসজিদ হতে আজিজুলের বাড়ি হয়ে জিয়ারত আলীর বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তা ও ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই একটি রাস্তার কাজ সম্পন্ন হলেও সেখানে ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত পরিমাণের পুরাতন ইট বলে অভিযোগ স্থানীয়দের। পূর্ববর্তী রাস্তার ইটগুলো ব্যবহার করা হয়েছে নতুন নির্মাণাধীন রাস্তাতে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন