পরিবেশ বিনষ্ট করছে দুর্গাপুরের আসিফ হোটেল?
মোবারক হোসেন শিশির
রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ আইন অমান্য করে দেদারছে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে দুর্গাপুর পৌরসদরের সিংগাবাজারের আসিফ হোটেল এন্ড মিটান্ন ভান্ডার। এই হোটেলের রান্ন-বান্নার কাজে পোড়ানো কাঠের বিষাক্ত কালো ধোঁয়ায় এই অঞ্চলে বসবাস ও ব্যবসা বানিজ্য করা দুর্বিষহ হয়ে পড়েছে। বিষাক্ত এই কালো ধোঁয়ায় পরিবেশ দূষনের ফলে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে বসবাসকারী শিশু, বৃদ্ধ, পথচারীসহ সকল বয়সী বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ। হোটেলের কাঠ পোড়ানো বিষাক্ত কালো ধোঁয়ার দূষিত পরিবেশ থেকে বাঁচার জন্য হোটেল সংলগ্ন প্রতিবেশী দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২০২১ সালের ১১ জানুয়ারী ও ৭ মার্চ ২০২২ তারিখে দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু উপজেলা নির্বাহি অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌরসদরের সিঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসিফ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার রেস্টুরেন্ট এর মালিক মজনুর রহমান পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে নোংরা পরিবেশে অব্যবস্থাপনার মধ্য দিয়ে হোটেল পরিচালনা করে আসছে। হোটেলের রান্না বান্নার কাজে পোড়ানো কাঠের বিষাক্ত কালো ধোঁয়ায় বসবাস ও ব্যবসা-বাণিজ্য করা দায় হয়ে পড়েছে। বিষাক্ত কালো ধোঁয়ায় সাবেক মেয়র সাইদুর রহমান মন্টুর বাসার ভাড়াটিয়ার নয়মাস বয়সী শিশু সন্তান মানহা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভূগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভাড়াবাসা ছেড়ে অন্যত্র চলে যায় শিশুটির পরিবার। আসিফ হোটেল সংলগ্ন বসবাসকারী ও হোটেলের পার্শ্বের দোকানদার সহ পথচারীরা এই বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ বিভিন্ন প্রকার রোগের আক্রান্ত হয়ে প্রতি নিয়ত অসুস্থ হয়ে পড়ছে। এ সমস্যায় জর্জরিত হয়ে সাবেক পৌর মেয়র সাইদুর রহমানসহ স্থানীয় কয়েকজন দোকানদার বিষয়টি নিয়ে হোটেল মালিক মজনুর রহমানকে জানাতে গেলে তিনি তাদেরকে হুমকি-ধামকির দেন বলে অভিযোগ সূত্রে জানা যায়। সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুর অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোটেলটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। পরিবেশ আইন অমান্য করে হোটেল পরিচালনা করার দায়ে ২হাজার টাকা জরিমানা করে স্বাস্থ্যসম্মত চুলা ব্যবহার করে হোটেল পরিচালনা করার নির্দেশ দেন অন্যথায় হোটেল বন্ধ রাখার জন্য জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা । সেই সাথে দায়েরকৃত অভিযোগের তদন্তের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা সিংগা হাট ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার কে ৯মার্চ ২০২২ তারিখে নির্দেশ দেন তাহার ডকেট নম্বর ১৫৮৯।
উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ মোতাবেক সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়গুলি তদন্ত করে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। দাখিলকৃত তদন্ত রিপোর্টে বলা হয়, দুর্গাপুর পৌরসদরের সিংগা বাজারের আসিফ হোটেলের রন্ধনশালার ওপরের তিনটি টিন খোলা রয়েছে, এই খোলার জায়গা দিয়ে কাঠের খড়ির বিষাক্ত কালো ধোঁয়া বাতাস যেদিকে যায় সে দিকে গমন করে। এমনকি হোটেল সংলগ্ন অভিযোগকারীর তিনতলা বিশিষ্ট ফ্ল্যাট বাড়ির জানালা-দরজা দিয়ে কালো ধোঁয়া প্রবেশ করে বাড়ির সদস্যদের চোখে মুখে না ঢুকে গিয়ে শারীরিকভাবে অসুস্থ তার সৃষ্টি করছে সেই সাথে ব্যবহৃত আসবাবপত্র ও জামাকাপড় ঘরের দেয়াল সহ সবকিছু নষ্ট করে দিচ্ছে। তদন্ত প্রতিবেদনে আরো উল্লেখ্য, তদন্ত কর্মকর্তা সিংগা হাট ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার হোটেল মালিক মজনুর রহমানকে রন্ধনশালার ওপরের খোলারাখা তিনটি টিন বন্ধ করা সহ পরিবেশবান্ধব চুলা ব্যবহার করে হোটেল পরিচালনার নির্দেশ দেয়। এই তদন্ত রিপোর্টের পর আর কোন প্রকার ব্যবস্থা নেয়নি প্রশাসন বলে জানান ভুক্তভোগী বসবাসকারী দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু।
উপজেলা প্রশাসন ও তদন্ত কর্মকর্তার আদেশ-নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রন্ধনশালার ওপরের টিন খোলা রেখেই এবং দূষিত পরিবেশে ধোঁয়া নির্গত করে এভাবেই ব্যবসা পরিচালনা করে চলেছে আসিফ হোটেল ও মিস্টান্ন ভান্ডারের মালিক মজনুর রহমান মজনু। এই দূষিত পরিবেশ থেকে পরিত্রান পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী বসবাসকারী, স্থানীয় দোকানদারও পথচারীরা। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহি অফিসার মো. সোহেল রানা’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর আসিফ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। সেই সাথে অভিযোগ তদন্তের জন্য সিংগাহাট তহশিলদার কে নির্দেশ প্রদান করি এবং তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদন মোতাবেক হোটেল মালিক কে রন্ধনশালার ফাঁকা জায়গায় টিন দিয়ে বন্ধ করে পরিবেশবান্ধব চুলা ব্যবহার করে হোটেল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশ দেয়ার পরও প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হোটেলের রমরমা ব্যবসা পরিচালনা করে চলেছে হোটেল মালিক মজনুর রহমান। এ বিষয়ে উপজেলা প্রশাসনের আর কোন করনীয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশ সৃষ্টি করে হোটেল পরিচালনার বিষয়টি পরিবেশ অধিদপ্তর জানানো হবে। পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে হোটেল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
