১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় তরুণ সংঘের আলোচনা সভা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১১:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় তরুণ সংঘের আলোচনা সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখা আয়োজনে ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদযাপন এবং নবীন প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় তরুণ সংঘ একাডেমি হল রুমে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় তরুণ সংঘের প্রতীষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘ ময়মনসিংহ বিভাগের সভাপতি হারুন-উর-রশিদ, বিশেষ অতিথি পিরোজপুর জেলা সভাপতি ও বিভাগীয় শিক্ষা সম্পাদক, রাজশাহী মহানগর সম্পাদক রিয়াজুল হক বাবু, কেন্দ্রীয় সংবাদ সংস্থা থেকে আকাশ, কেন্দ্রীয় নেতা মিন্টু, অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা সভাপতি ওয়াদুদ -উল-মোঃ তাকাদ্দাছ কাজল ও সংঘের উপদেষ্টা হাবিব। অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মোঃ কামরুজ্জামান, বেলাল, মসুদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘ জেলা শাখা ও মহানগর শাখার সকল নেতানেত্রী গণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন