১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীর চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী লিপি গ্রেফতার

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১০:০৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীর চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী লিপি গ্রেফতার
বিজ্ঞাপন

বিশেষ প্রতিনিধি
রাজশাহীতে আট মাদক মামলার আসামী লিপি বেগমকে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। সে মতিহার থানাধীন বাজে কাজলা এলাকার নজরুল ইসলামের স্ত্রী। এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) রাতে মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই আমিনুল রহমানের সঙ্গীয় ফোর্স নিয়ে বাজে কাজলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ মাদক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিপি বেগমকে আটক করা হয়। তিনি আরো জানান, লিপি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিল। জামিনে বেরিয়ে এসে সে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। এ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালায় মতিহার থানা পুলিশ। এসময় তাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন