রাজশাহীতে বিশ্ব মান দিবসের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) ৫২তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে ১৯৭০ খ্রি. থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি উদ্যাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভাগীয় অফিস, রাজশাহী’র আয়োজনে সকালে বিএসটিআই সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ এনামুল হক প্রধান অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন। এনামুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণ করতে চেয়েছিলেন।
আমাদের হাতে আছে সোনার মাটি, এখন তৈরি করতে হবে সোনার মানুষ। এটা কারও একার পক্ষে করা সম্ভব নয়, আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্ম যাকে অনুসরণ করতে পারে তিনি হলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা কিংবদন্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি চেয়েছিলেন দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে।
আমরা বিশ্ব পরিমণ্ডলের একটি অংশ উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বিশ্ব চাইছে সর্বক্ষেত্রে একটি মান। সকল পণ্য ও সেবার মান যেভাবে উন্নত করা যায়, সেভাবে কাজ করতে হবে। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। এক্ষেত্রে দেশীয় পণ্যকে আন্তর্জাতিক মান সম্পন্ন করে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।
বিএসটিআই রাজশাহীর পরিচালক প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (রুয়েট) প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিন সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী ও পরিচালক সাদরুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলে
