মেয়র লিটনের সুস্থতা কামনায় মোহনপুরে দোয়া মাহফিল
মোহনপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃআব্দুস সালাম’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বাদ আছর মোহনপুর উপজেলা পরিষদের মসজিদে পেশ ঈমাম হাফেজ মাওলানা মাসুদুর রহমান উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক আবুল জলিল, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃরহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, মোহনপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রনি সরকার, সচিব হুমায়ুন কবির সহ জনগণসহ মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
