১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করে। কর্মসূচীর মধ্যে সকাল ১০.৩০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, বিকাল ৪.৩০টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়, বিকাল ৫টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ র‌্যালীর পূর্বে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। বিকাল ৫.৩০টায় দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন।
আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, সহ-সভাপতি এস.এম আব্দুল হান্নান, আব্দুস সালাম, আসাদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক মুজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুল্লাহ, তৌফিক এলাহী, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম সাগর, সাইদুল ইসলাম, রাজু, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগ এর সভাপতি মেসবাউল হক ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।
রাজশাহীতে জাতীয়

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন