১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টিকিট ছাড়া ভ্রমণ করায় পদ্মা এক্সপ্রেসের ৬৫ যাত্রীকে জরিমানা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১০:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
টিকিট ছাড়া ভ্রমণ করায় পদ্মা এক্সপ্রেসের ৬৫ যাত্রীকে জরিমানা
বিজ্ঞাপন

রাজশাহীতে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ট্রেনের ৬৫ যাত্রীকে ২২ হাজার ৭০ টাকা জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। গত সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার রাতে দাপ্তরিক কাজ শেষে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী ফিরছিলাম। ট্রেনে কমলাপুর থেকে খুব বেশি যাত্রী না থাকলেও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রচুর যাত্রীর দেখা মেলে। ট্রেন তখন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে। পুরো ট্রেনের টিকিট চেক করতে করতে প্রায় ২টা বেজে গেছে। টিকিট বিহীন মোট ৬৫ যাত্রী পাওয়া যায়। যাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ২২ হাজার ৭০ টাকা আদায় করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেল কর্মকর্তা।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন