বক্সার জনির মাতা মৃত্যুতে শোক
প্রেস বিজ্ঞপ্তি
সাফ জয়ী বাংলাদেশের কৃতি বক্সার জনির মাতা এবং রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহানারা বেগম জনু (৫৯) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার (০৯ অক্টোবর) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়। শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, রোববার ভোর চারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন জাহানারা বেগম জনু (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
এদিকে জাহানারা বেগমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রবিবার (০৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় তার বাড়িতে উপস্থিত হয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, সদস্য আলিমুল হাসান সজল, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভীন, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
