১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
“চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, পাট সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন