রাজশাহীতে বিশ্ব নদী দিবস পালিত
স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির আহবায়ক আব্দুল জলিল। এরপরে, জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী পওর বিভাগ (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
