১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে সামাজিক সম্প্রীতি কমিটি ও পূজা উৎযাপন কমিটির সাথে সভা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ৯:৪১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে সামাজিক সম্প্রীতি কমিটি ও পূজা উৎযাপন কমিটির সাথে সভা
বিজ্ঞাপন

মোহনপুর সংবাদদাতা
রাজশাহী মোহনপুর উপজেলার সামাজিক সম্প্রীতি কমিটির সভা ও ২১টি মন্দিরের সভাপতি সম্পাদক ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতাদের সাথে আসন্ন সারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মত বিনিময় সভা শুক্রবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহ্রা, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম,বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস,ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল,সানজিদা রহমান রিক্তা,মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য দীলিপ কুমার সরকার তপন, ইউপি চেয়ারম্যার আজহারুল ইসলাম বাবলু, হযরত আলী,পূজা উৎযাপন পরিষদের সভাপতি আর,কে রতন, সাধারণ সম্পাদক কমল কুমার সরকার, যুগ্ম সম্পাদক প্রতাপ প্রমানিক, হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন