১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে রাকাবের এমডির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রের সাথে রাকাবের এমডির সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
গতকাল সোমবার নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক, প্রশাসন (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। এসময় ব্যবস্থাপনা পরিচালক রাকাবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মেয়রের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ও শহীদ এএইচএম কামারুজ্জামানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন