মোহনপুর উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর সাথে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার এর সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোহনপুর উপজেলা শাখার সভাপতি আর কে রতন এর নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা ফাতিমাতুজ জোহরা সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, মৌগাছি কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল, আওয়ামীলীগ নেতা ওবাইদুল্লাহ সরকার, নুরুল আলম মাখন, উপজলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রনি সরকার ও সদস্য সচিব হুমায়ন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কমল কুমার সরকার, যুগ্ন সম্পাদক প্রতাপ প্রামানিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যে পরিষদের সাধারন সম্পাদক নারায়ন সরকার প্রমুখ।
