পুঠিয়ায় পৌরসভায় প্যানেল মেয়র গঠন না হওয়ায় স্থবিরতা
পুঠিয়া সংবাদদাতা
পুঠিয়ায় রাজনৈতিক জটিলতার কারণে, প্যানেল মেয়র গঠন করা সম্ভব হয়নি। তাই পৌর কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। নির্বাচনের এক বছর ৭ মাস অতিবাহিত হওয়ার পরও প্যানেল মেয়র গঠন করার না জন্য, কাউন্সিররা হতাশায় ভুগছেন। পৌরসভার কর্মচারী এবং কাউন্সিররা বলছেন,মেয়রের নামে মামলা করার পর হতে পৌর দপ্তরের কাজগুলো প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে দেখা দিয়েছে। প্রতিদিন পৌর সেবা নিতে আশা শত শত মানুষ হয়রানির শিকার হচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, গত ২০২০ইং সালে ২৮ ডিসেম্বর সারাদেশের ন্যায় পুঠিয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয়,বিএনপির মনোনীত প্রাথী আল মামুন খান। এরপর গত বছর ৪ ফেব্রুয়ারী নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব গ্রহণ করেন। তবে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১৯ইং এর ৫৮ নং ধারা অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম কার্যসভা থেকে এক মাসের মধ্যে কাউন্সিলরদের ভেতর হতে অগ্রাধিকার ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি প্যানেল মেয়র গঠন করার বিধান রয়েছে।
এদের মধ্যে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকবেন। কিন্তু নানা অযুহাতে এবং জটিলতার দেখায়ে এখনো পর্যন্ত পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচন করা সম্ভব হয়নি। শমসের আলমসহ একাধিক পৌরবাসীরা বলেন, পৌরসভায় কাজ করার জন্য কয়েক দিন ধরে তারা ঘুরছেন। কিন্তু মেয়র না থাকায় কারণে,কাজগুলো করা সম্ভব হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক পৌর কাউন্সিলর বলেন,পৌরসভায় নির্বাচন হওয়ার পর থেকে ক্ষমতাসিন দলের একটি গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছে। কাকে প্যানেল মেয়র করা এই নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ার কারণে,প্যানেল মেয়র গঠন করা সম্ভব হয়নি। কাউন্সিলরাদের ভেতর হতে কে হলে তাদের স্বার্থ রক্ষা হবে, এটাই এখন মুল বিষয় হয়ে দেখা দিয়েছে। এদিকে মেয়রের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ায় তিনি জেলহাজতে রয়েছেন। কবে মামলা হতে তিনি কবে জামিন পাবেন তার নিশ্চয়তা নেই। প্রতিদিনের পৌর সেবা নিতে আসা সাধারণ মানুষরা বঞ্চিত হচ্ছেন এতে আমারদের কিছু করার নেই। এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌলী শহীদুল ইসলাম দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা বিষয়টি স্বীকার করে বলেন, মেয়র না থাকলে অফিসের কাজে কোনো জটিলতা নেই। বর্তমানে প্যানেল মেয়র না থাকার কারণে, একটু সমস্যা দেখা দিয়েছে। তবে প্যানেল মেয়রের বিষয়টি আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ঠ দপ্তরকে জানিয়েছি। আশা করা হচ্ছে, আগামীতে কয়েকদিনের ভেতরে প্যানেল মেয়র বিষয়টি চুড়ান্ত হয়ে যাবে।
