১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। রবিবার ও সোমবার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন, সদর ইউনিয়ন ও পৌরসভাধীন পদ্মা নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে মানবিক সহয়তা হিসাবে উপজেলার ত্রাণ ও দূর্যোগ বিভাগের পক্ষ থেকে এ চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন প্রমুখ। উল্লেখ্য, এর সপ্তাহ খানেক আগে পদ্মা নদীর ভাঙনের খবর শুনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন ভাঙন কবলিত এলাকা গুলো পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হলো।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন