এ্যালাইড ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
গত ১৬ সেপ্টেম্বর এ্যালাইড ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এ্যালাইড ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ৯ নং ওয়ার্ড কাউন্সিলর এর উপস্থিতিতে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পূর্বের এ্যালাইড ক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটিটি বিলুপ্ত ঘষোণা করা হয়। সেই সভায় সাবেক কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন। কমিটি বিলুপ্ত করার পর সেই কমিটিতে ৯নং ওয়ার্ড কাউন্সিলরকে আহবায়ক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি তৈরী করা হয়। উক্ত কমিটির আহবায়ক সদস্যদের নাম নিয়ে উল্লেখ করা হলঃ- আহবায়ক- রাসেল জামান সদস্য- মতিউর রহমান লাবুর, জামিলুর রহমান সাদ, শামীম আহমেদ, মোমতাজুর রহমান, সেলিম আহমেদ সাকুর, শামীম রেজা লিটন, ইসমাঈল হোসেন সমর, মোজাদ্দেদ জামানি সুমন, সুইট ইসলাম, মোস্তাফিজুর রহমান শিপলু, এস এম সুলতান, গোলাম রসুল আপেল। উল্লেখ্য, আহ্বায়ক কমিটির পরিচালনাকালীন কমিটিতে মোঃ সাদ্দাম হোসেনকে কোষাধক্ষ্য হিসেবে নিয়োজিত করা।
