রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি এক যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ১০টি ট্রেনের টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম গোলাম মোস্তফা (৩০)। রাজশাহী নগরীর মোল্লামিল শিরোইল এলাকার বাসিন্দা তিনি। গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে গোলাম মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। শুক্রবার সকালে গোলাম মোস্তফাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
